বাংগাবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সাথে প্রীতিভোজ ও সম্মাননা দিলেন ডিসি ফুড সেফাউর রহমান
মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সাথে প্রীতিভোজ ও সম্মাননা দেন মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার ডিসি ফুড, অত্র এলাকার কৃতি সন্তান সেফাউর রহমান। অাজ চাঁপাই নবাবগঞ্জ জেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের অানারপুর ঘুঘিয়া সীমান্ত অাম বাগানে প্রীতিভোজের অায়োজন করা হয়। প্রীতিভোজের পর ৩০ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননাস্বরুপ পাঞ্জাবি উপহার দেওয়া হয়।প্রীতিভোজে ডিসি ফুড সেফাউর রহমান বলেন,জাতির শ্রেষ্ঠ সন্তান এদেশের মুক্তিযোদ্ধারা, তাঁদেরকে এখানে পেয়ে অামি গর্বিত।নিজের বিবেকের তাড়নায় মুক্তিযোদ্ধাদের জন্য ভালো কিছু করতে চাই সবসময়। উক্ত প্রীতিভোজে মুক্তিযোদ্ধাসহ রাজনীতিবিদ শিক্ষক,অাওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা ও অংশগ্রহণ করেন।বীর মুক্তিযোদ্ধা ভোলাহাট উপজেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ অাশরাফুল হক চুনু প্রীতিভোজ ও সম্মাননা জানানোর জন্য ডিসি ফুড সেফাউর রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করেন।এছাড়া অারো উপস্থিত চাঁপাই নবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাকিউল ইসলাম সাকিল,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য অাতিকুর রহমান সুমন,গোমস্তাপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম টাইগার,গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুক্তাদির বিশ্বাস,চাঁপাই নবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অাশিক,উপ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক অাতিকুল ইসলাম,সহ-সম্পাদক সজল হোসেন,তোহরুল ইসলাম, অানোয়ার হোসেন, দুরুল হোসেন,ভোলাহাট উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হুজ্জাতুল ইসলাম ডন,গোমস্তাপুর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মোমিন বিশ্বাস,বাঙ্গাবাড়ী ইউনিয়ন অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান, যুগ্ম সম্পাদক অামিজুল ইসলাম সুমন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন মাহমুদ,বঙ্গবন্ধু ছাত্র পরিষদ গোমস্তাপুর উপজেলা সভাপতি নুরে অালম সিদ্দিকী সুপ্ত, সাধারণ সম্পাদক ফেরদৌস মাহমুদ অন্তর,বাঙ্গাবাড়ী ইউনিয়ন বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি অাব্দুল মতিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার মোহাব্বত,সাংগঠনিক সম্পাদক শামিউল বাশার শ্যামল সহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।


কোন মন্তব্য নেই