তেলকুপি-জমিনপুর সীমান্তে ফেন্সিডিল’সহ মাদকব্যবসায়ী মাহালাল আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর মধ্যপাড়া হতে শীর্ষ মাদক ব্যবসায়ী মাহালাল (২৮)কে ১১৮ বোতল ভারতীয় নিষিদ্ধ আমদানি ফেনসিডিল’সহ আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি টিম।
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বিপিএম, পিপিএম’র নির্দেশনায় ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মাহালালকে আটক করা হয়েছে বলে ‘ম্যাংগো সিটি নিউজ’কে জানান জেলা গোয়েন্দা শাখার একটি মাধ্যম।

কোন মন্তব্য নেই