গোদাগাড়িতে চার সন্তানের জননীকে রেখে নিজ শালীকে নিয়ে উধাও


রাজশাহীর গোদাগাড়ীতে চার সন্তানের জননীকে রেখে নিজের শালীকে নিয়ে উধাও এনামুল হক (৩৫) নামের এক লম্পট। গত ৪ নভেম্বর রাতে গোদাগাড়ী থানাধীন শ্রীমন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এনামুল হক গোদাগাড়ী থানাধীন শ্রীমন্তপুর গ্রামের মোঃ হেফাজ উদ্দিনের ছেলে ও পেশায় একজন ট্রলি ড্রাইভার।

স্থানীয়রা জানান, এনামুল চার সন্তানসহ তার স্ত্রী কিসমত আরা ( ২৩ ) কে রেখে নিজের কলেজ পড়ুয়া শালীকাকে নিয়ে উধাও হয়। এ ঘটনায় এলাকায় একটি চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।

গৃহবধূ কিসমত আরা তার স্বামীর সংসার ফিরে পেতে স্থানীয় মেম্বার চেয়ারম্যানের দারে দারে ঘুড়ছেন। এবংসকলের কাছে সহযোগিতা ও সুবিচারের দাবি করেছেন।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.