শিবগঞ্জ উপজেলা শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের কমিটি গঠন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের কমিটি গঠন হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এএসএম শাহ নেওয়াজ সজীব ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: শাখাওয়াত হোসেন শামীম।
শুক্রবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ বঙ্গবন্ধু মিলনায়তনে এ কমিটি গঠন করা হয়। এছাড়া সহ-সভাপতি মো: সোহেল পারভেজ পাপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক মো: সারওয়ার জাহান শাহিন ও সাংগঠনিক সম্পাদক মো: হামিদুজ্জামান মনি নির্বাচিত হয়েছেন। এই কমিটি আগামী এক মাসের মধ্যে থানা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান সভাপতি সজীব ও সাধারণ সম্পাদক শামীম।

কোন মন্তব্য নেই