ঢাকার যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হচ্ছে পাতাল মেট্রোরেল
চাঁপাই প্রতিদিন ডেস্কঃ ঢাকার যোগাযোগ ব্যবস্থায় প্রথমবারের মত যুক্ত হতে যাচ্ছে পাতাল মেট্রোরেল ব্যবস্থা। রাজধানীর যানজট নিরসনে ও বৃহত্তর ঢাকার পরিবহন ব্যবস্থাকে সুষ্ঠু, পরিকল্পিত, সমন্বিত ও আধুনিকায়ন কারার লক্ষ্যে এ প্রকল্প হাতে নিয়েছে সরকার।
আগামী বছর জুলাইতে শুরু হবে কাজ। এরইমধ্যে শেষ হয়েছে ওই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই, এখন চলছে নকশার কাজ এবং শিগগিরই শুরু হবে ভূমি অধিগ্রহণও।
এছাড়াও পাতাল মেট্রোরেল (এমআরটি-১) প্রকল্পে কারিগরি সহায়তার জন্য জাপানের নিপ্পন কোই কোম্পানির নেতৃত্বে সাতটি পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়েছে। তারা রাজধানীর বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত পাতাল রেলপথ নির্মাণে পরামর্শক হিসেবে কাজ করবে।
আগামীতে পাতাল ও উড়াল মিলে মোট ৫টি মেট্রোরেল উঠবে এই শহরে। ট্রেন যাত্রার উড়াল পথের কাজ শেষ হওয়ার আগেই শুরু হতে যাচ্ছে ১৬ কিলোমিটারের বেশি পাতাল মেট্রোরেলের কাজ। (এমআরটি-১) নামে এই প্রকল্পের কাজ ভাগ করা হয়েছে দুই পর্বে। প্রথম ধাপ বিমানবন্দর থেকে খিলক্ষেত, যমুনা ফিউচার পার্ক, বাড্ডা, রামপুরা, মালিবাগ হয়ে কমলাপুর পর্যন্ত।
এই প্রকল্পের দ্বিতীয় ধাপটি হবে উড়াল পথে। নতুন বাজার থেকে বসুন্ধরা হয়ে, তা যাবে পূর্বাচলের কাঞ্চন সেতু পর্যন্ত।
এছাড়াও মেট্রোরেলের জন্য (এমআরটি-৫) নামে প্রকল্পের একটি অংশ হবে হেমায়েতপুর থেকে মিরপুর, কচুক্ষেত, গুলশান হয়ে নতুন বাজার ভাটারা পর্যন্ত। অপর অংশ গাবতলী থেকে আসাদগেইট, রাসেল স্কয়ার, কারওয়ানবাজার, রামপুরা, আফতাবনগর বাড়ালু বাজার হয়ে নারায়ণগঞ্জের ভুলতা পর্যন্ত। কাজ শেষ হবে ২০৩০-এ। এছাড়া আরো দুইটি মেট্রোরেলের পরিকল্পনা রয়েছে সরকারের।
বিশেষজ্ঞরা বলেছেন, ঘনবসতিপূর্ণ ঢাকার যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন ও যানজট নিরসনে বিকল্প নেই, তবে জনভোগান্তি কমাতে সরকারের উচিত স্বল্প মেয়াদে সহজে বাস্তবায়নযোগ্য ব্যবস্থা নেয়া।

কোন মন্তব্য নেই