মনোনয়ন দেয়ার মত বিএনপির ৩০০ জন যোগ্য প্রার্থী নেই : জয়
চাঁপাই প্রতিদিন ডেস্কঃ মনোনয়ন দেয়ার মত বিএনপির ৩০০ জন যোগ্য প্রার্থী নেই : জয়
প্রকাশের সময়: ডিসেম্বর ৩, ২০১৮, ২:৩১ অপরাহ্ণ
আসন্ন নির্বাচনে ৮০ জনের মনোনয়ন বাতিল নিয়ে বিএনপি যে প্রশ্ন তুলেছে সেটা নিয়ে দেশের রাজনৈতিক মহল বিস্মিত। অথচ সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদের মনোনয়ন বাতিল হয়েছে। এছাড়া যাদেরকে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে সুনির্দিষ্ট ওয়ারেন্টের ভিত্তিতেই তাদের গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ও ছেলে সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে বলেছেন, তাদের বেশিরভাগ প্রার্থীই হয় অপরাধী, না হয় দুর্নীতিগ্রস্ত, ঋণখেলাপি, দুর্নীতি-এমনকি তাদের নামে হত্যা মামলাও আছে।
জয় বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নির্বাচন কমিশনকে নিয়ে একের পর এক অভিযোগ করেই যাচ্ছে বিএনপি। প্রথমে তারা অভিযোগ করল গ্রেফতার নিয়ে। তাদের কর্মীরা ২০১৩-২০১৫ সাল পর্যন্ত কয়েক হাজার আগুন দেয়ার ঘটনা ঘটিয়েছে। শত শত নিরীহ মানুষকে পুড়িয়ে মেরেছে, আহত করেছে হাজার হাজার নারী-পুরুষ-শিশুকে।’
তিনি আরও লিখেছেন, ‘এসব ঘটনার পেছনে চিহ্নিত বেশিরভাগ লোকেই এতদিন লুকিয়ে ছিল অথবা দেশের বাইরে পালিয়েছিল। এখন নির্বাচনের আগে তারা গর্ত থেকে বেরিয়ে আসছে-এমনকি নির্বাচনেও অংশ নিচ্ছে। এদের নিয়ে নির্বাচন কমিশনের কী করা উচিত? সামনে নির্বাচন বলে তাদের আইনের আওতায় আনা যাবে না? এদের জায়গা তো জেলখানা নয়, এদের জায়গা ফাঁসিকাষ্ঠে।’
জয়ের এই স্ট্যাটাস দেয়ার পর থেকে ৩ ডিসেম্বর রাত সাড়ে ৮টা পর্যন্ত দেখা গেছে স্ট্যাটাসটিতে প্রায় সাড়ে পাঁচশ কমেন্ট ও ছয়শবারের মত শেয়ার হয়েছে।
আবু তাহের নামে একজন মন্তব্যে বলেছেন, আইন তার নিজস্ব গতিতেই চলবে, অপরাধীদের গ্রেফতারের নির্দিষ্ট সময়সীমা কি বেঁধে দেয়া আছে ? এমন কোন আইন কি আছে যে নির্বাচনের সময় অপরাধীদের গ্রেফতার করা যাবে না ?
মিলন রনি নামে আরেকজন মন্তব্য করেছেন, সুষ্ঠু নির্বাচনের সার্থেই নির্বাচনকালীন সময়ে অপরাধীদের গ্রেফতার করা উচিৎ। অপরাধীদের গ্রেফতারে দলমত নির্বিশেষে সকলেরই সরকারকে সহযোগিতা করা উচিৎ । কিন্তু বিএনপি সেটা না করে সরকার কে দোষারোপ এর মাধ্যমে নির্বাচনে অধিক সুবিধা নেওয়ার চেষ্টারত ।
সাম্প্রতিক সময়ে দেখা গেছে নির্বাচনের অযুহাত দিয়ে বিএনপি বরাবরই সরকার এবং ইসির দিকে আঙ্গুল তুলে অভিযোগ করে যাচ্ছে। অথচ সরকার এবং ইসি জানিয়েছে তাদের সব অভিযোগই ভিত্তিহীন।

কোন মন্তব্য নেই