নিয়ামতপুরে দুই মাদক ব্যবসায়ী ও নাশকতার আশংকায় গ্রেপ্তার ১
চাঁপাই প্রতিদিন ডেস্কঃ নওগাঁর নিয়ামতপুরে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে ও নাশকতার আশংকায় বিশেষ ক্ষমতা আইনে ১জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ তোরিকুল ইসলামের নেতৃত্বে উপ পরিদর্শক (এসআই) জাহিদ হাসানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া বাজারের মেঘনা এন্টারপ্রাইজ এর সামনে থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার হাদিনগর কাসাটোলা গ্রামের আতাউর রহমানের ছেলে সুজন আলী (২৫) এবং সেন্টু আলীর ছেলে রিপন ওরফে লাডডু (২৬) কে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে।
অপরদিকে নাশকতার আশংকায় উপজেলার পাড়ইল ইউনিয়নের বনগাঁ চান্দইলের আবেদ আলীর ছেলে, সাবেক ছাত্রশিবির নেতা ও বর্তমান বিএনপি নেতা আজাহারুল ইসলাম আজাহারকে বিশেষ ক্ষমতা আইনে গত শুক্রবার দিবাগত রাত আড়াইটায় নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে অফিসার ইন চার্জ রফিকুল ইসলাম খান বলেন, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জানা যায় তারা উভয়েই পেশাদার মাদক ব্যবসায়ী এবং গ্রেপ্তারকৃত আজাহারুল ইসলাম উপজেলায় বিশৃংখলা ও নাশকতা সৃষ্টি করতে পারে তাই তাকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়।

কোন মন্তব্য নেই