এবারের বেগম রোকেয়া পদক-২০১৮ পেলেন যারা
চাঁপাই প্রতিদিন ডেস্কঃ সমাজ এবং নারীর ক্ষমতায়নে অসাধারণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ‘রোকেয়া পদক-২০১৮’ পেয়েছেন পাঁচ নারী।
তাঁরা হলেন- সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী জিন্নাতুন নেসা তালুকদার, অধ্যাপক জোহরা আনিস, শীলা রায়, রমা চৌধুরী (মরণোত্তর) ও রোকেয়া বেগম।
রোববার (৯ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ও মরহুমদের পরিবারের সদস্যদের হাতে স্বর্ণপদক ও সার্টিফিকেট তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পদকপ্রাপ্তদের ১৮ ক্যারেটের ২৫ গ্রাম ওজনের স্বর্ণপদক, দুই লাখ টাকার চেক ও সার্টিফিকেট দেওয়া হয়।
বেগম রোকেয়া পদক নারী জাগরণের ক্ষেত্রে বেগম রোকেয়ার অবিস্মরণীয় অবদান স্বীকৃতি উল্লেখ করে বাংলাদেশ সরকারের একটি রাষ্ট্রীয় পদক। প্রতিবছর ডিসেম্বরের ৯ তারিখ বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকীতে সরকারী ভাবে এই পদক প্রদান করা হয়। নারী কল্যাণ সংস্থা ১৯৯১ সাল থেকে এই নামের একটি পদক প্রদান করা শুরু করে। সরকারী ভাবে ১৯৯৬ সাল থেকে এই পদক প্রদান করা হয়। পুরস্কৃত প্রত্যেককে এককালীন ২ লক্ষ টাকা, ১৮ ক্যারেট মানের পঁচিশ গ্রাম ওজনের একটি স্বর্ণ পদক এবং একটি সম্মাননাপত্র প্রদান করা হয়।
এর আগে ২০১৭ সালের বেগম রোকেয়া পুরস্কার পেয়েছিলেন পাঁচজন নারী। তারা হলেন- মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলী, শিক্ষক শোভা রাণী ত্রিপুরা, গ্রাম বিকাশ সহায়তা সংস্থার নির্বাহী পরিচালক মাসুদা ফারুক রত্না, চিকিৎসক ব্রি.জে (অব) সুরাইয়া রহমান এবং সাংবাদিক মাহফুজা খাতুন বেবী মওদুদ (মরোণত্তর)।

কোন মন্তব্য নেই