ক্রমশই বাড়ছে মহিলাদের ‘উদগ্র তাগিদ’- চাঁপাই প্রতিদিন


চাঁপাই প্রতিদিন ডেস্কঃ পুরুষ-শাসিত ব্যবস্থা থেকে অনেকটা বেরিয়ে এসেছে ভারতীয় সমাজ। নারীমনের সুপ্ত ইচ্ছেগুলো আজ আর মনের কোটরে হারিয়ে যায় না। বরং, অনেক বেশি সরব আজকের ভারতীয় নারী।

মনোবিদরা বলছেন, আজকাল অনেক ক্ষেত্রেই ভারতীয় মহিলারা পরিষ্কার করে তাঁদের যৌনচাহিদার কথা জানাচ্ছেন। কেউ যদি তাঁর যৌনজীবনে অতৃপ্ত হন, তা হলে সেই কথাটা স্বামী বা সঙ্গীকে স্পষ্ট করে বলছেন।

মনোবিদদের অভিজ্ঞতা বলছে, আগে এত বেশি সংখ্যক মহিলা তাঁদের কাছে যৌনসমস্যা নিয়ে আসতেন না। কিন্তু আজকাল তাঁরা অকপটে সব কথা বলছেন। কী বলছেন বেশিরভাগ মনোবিদ? তাঁদের কথায়, কেরিয়ার নিয়ে ব্যস্ততার কারণে জীবন থেকে যৌনতা কমছে।



হয় স্বামী, নইলে স্ত্রী বা দু’জনেই রীতিমতো ব্যস্ত। মুক্তির উপায় হিসেবে যৌনতার কোনও বিকল্প নেই। অথচ, সেটির জন্য তাঁদের কাছে সময় নেই একেবারেই। এতে বাড়ছে যৌনচাহিদা, যা থেকে যাচ্ছে অপূর্ণ।



মনোবিদদের কথায়, তাঁরা এমন যুগলও দেখেছেন যাঁরা নতুন বিয়ের হওয়ার পরে বছরে সব মিলিয়ে ১০ বারও মিলিত হননি। মনোবিদরা বলছেন, এই কারণেই ভারতে পরকীয়ার সংখ্যা বাড়ছে।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.