ফের নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে বিএনপি :নাসিম

চাঁপাই প্রতিদিন ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ
নাসিম বলেছেন, জাতীয় নির্বাচন যত ঘনিয়ে
আসছে বিএনপি তত বেশি মাত্রায় ষড়যন্ত্রে
লিপ্ত হচ্ছে। তারা আগের মতো ফের সন্ত্রাস-
নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। তবে কোনো
ষড়যন্ত্র এ নির্বাচন ঠেকাতে পারবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে
আওয়ামী লীগ চিরদিনই জনগণের ভালোবাসায়
বন্দি হয়ে থাকবে। ষড়যন্ত্রের পথ পরিহার করে
আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে তিনি
বিএনপির প্রতি আহ্বান জানান।
গতকাল শনিবার দুপুরে ধানমন্ডিস্থ
প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে ১৪ দলের
বৈঠক শেষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে
তিনি এ কথা বলেন। সম্প্রতি জাতিসংঘ সফর,
সেখানে গুরুত্বপূর্ণ ভাষণ দেয়া, দুটি পুরস্কার
লাভ এবং বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও
রাষ্ট্রপ্রধানরা আবারও শেখ হাসিনাকে
ক্ষমতায় দেখতে চাওয়ার কারণে ১৪ দলের
পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন
জানানো হয়।
‘খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত
আওয়ামী লীগও মুক্তি পাবে না’ সম্প্রতি
বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের এমন
মন্তব্যের জবাবে নাসিম বলেন, ‘আমরা
তো বন্দি না যে আমাদের মুক্তি পেতে হবে।
আমরা মুক্ত এবং রাজনৈতিক সব কর্মকাণ্ডে
অংশ নিচ্ছি। তবে আওয়ামী লীগ জনগণের
ভালোবাসায় বন্দি আছে এবং এ বন্দিদশা
হতে মুক্ত হতে চাই না।’ তিনি বলেন,
‘ব্যারিস্টার মওদুদ আহমেদ বিএনপিকে ভালো
মক্কেল হিসেবে পেয়েছে। উকিল-
ব্যারিস্টাররা মক্কেলকে ফাঁসিতে যাওয়ার
আগ পর্যন্ত বলে— আপনি বেঁচে যাবেন।
বিএনপিকে নিয়ে মওদুদ আহমেদও তাই করছেন।
এ ধরনের ব্যারিস্টার দিয়ে বেগম খালেদা
জিয়ার মুক্তি হবে না।’ বিএনপি মহাসচিব
ফখরুল ইসলাম আওয়ামী লীগকে ‘দেউলিয়া’
বলায় নাসিম বলেন, ‘সারাদেশে আওয়ামী
লীগের কোটি কোটি কর্মী আছে। বিএনপির
কর্মী নেই, কমিটি নেই। সুতরাং তারাই বরং
দেউলিয়া। এবার নির্বাচনে অংশ না নিলে
পুরোপুরি দেউলিয়া হয়ে যাবে।’
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক
শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে
বৈঠকে অন্যান্যের মধ্যে জাতীয় পার্টির
(জেপি) সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী
শেখ শহীদুল ইসলাম, বাংলাদেশ তরিকত
ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর
মাইজভান্ডারী এমপি, জাসদের শরীফ নুরুল
আম্বিয়া, গণতন্ত্রী পার্টির ডা. শাহাদাত্
হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের এস কে শিকদার,
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য
পরিষদের নেতা ড. নিম চন্দ্র ভৌমিক প্রমুখ
উপস্থিত ছিলেন।
মাঠ ছাড়া যাবে না:গতকাল ১৪ দলের বৈঠকে
নেতৃবৃন্দ বলেন, নির্বাচন নিয়ে বিএনপির জোট
যে ষড়যন্ত্র শুরু করেছে তা মোকাবিলা করতে
হলে তৃণমূল পর্যায়ের জনগণকে নিয়ে প্রতিরোধ
গড়ে তুলতে হবে। জেপির সাধারণ সম্পাদক
শেখ শহীদুল ইসলাম বলেন, বিএনপি-
জামায়াতের ষড়যন্ত্র প্রতিহত করতে গ্রাম,
ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে ১৪
দলের কার্যক্রম নিয়ে যেতে হবে।
ন্যাপের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন
বলেন, বিএনপি নেতারা গোপনে ভারতে
গিয়ে বলে এসেছেন বাংলাদেশের বর্তমান
সরকারকে সমর্থন জানাবেন না। ওয়ার্কার্স
পার্টির পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান
মল্লিক বলেন, এ মুহূর্তে আমাদের মাঠ ছাড়া
যাবে না।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.