রহনপুরে মরহুম রুহুল আমিন বিশ্বাস স্মৃতি পরিষদের কার্যালয়ের উদ্বোধন-চাঁপাই প্রতিদিন


নিজস্ব প্রতিবেদকঃ গোমস্তাপুর উপজেলার রহনপুর কলেজ মোড়ে মরহুম রুহুল আমিন বিশ্বাস স্মৃতি পরিষদ এর কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয় সোমবার সন্ধ্যায়।


এ উপলক্ষে আলোচনা সভায় গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মুক্তাদির বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলিগের সহ সভাপতি মাইনুল ইসলাম বিশ্বাস, যুগ্ন সাধারন সম্পাদক রফিকুল ইসলাম বিশ্বাস, পৌর যুবলীগিগের সাধারন নিয়ামুল হক বিজয়, গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাউসার আহম্মেদ সাগর, বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি- সাধারন সম্পাদক মিলন রেজা, ডালিম কুমার, আনোয়ার, সিহাব প্রমুখ।


আরো উপস্থিত ছিলেন, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক জহুরুল বিশ্বাস-সহ উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে। সভা শেষে মরহুম রুহুল আমিন বিশ্বাসের আত্তার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.