বাংগাবাড়ীতে ফেন্সিডিলসহ গ্রাম পুলিশ আটক-চাঁপাই প্রতিদিন


চাঁপাই প্রতিদিন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২৪ বোতল
ফেন্সিডিলসহ এক গ্রাম পুলিশকে আটক করে
পুলিশে সোপর্দ করেছে জনতা। গত রবিবার
রাতে বাঙ্গাবাড়ী ইউনিয়নের কেতাব
বাজারে এ ঘটনা ঘটে। গোমস্তাপুর থানার উপ-
পরিদর্শক তাজমুল হক জানান, বাংগাবাড়ী
ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ওই এলাকার
ঈমানী মন্ডলের ছেলে আব্দুল মতিন কে
কেতাব বাজার এলাকা থেকে ২৪ বোতল
ফেন্সিডিল সহ স্থানীয় জনসাধারণ আটক করে।
পরে তাকে গোমস্তাপুর থানা পুলিশের নিকট
সোপর্দ করা হয়। এ ঘটনায় গোমস্তাপুর থানায়
একটি মামলা হয়েছে।

1 টি মন্তব্য:

  1. এটা ছিল রাজনিতক সর জন্ত গ্রাম পুলিশ আব্দুল মতিনের সাথে এটা ছলচাতুরি করে এক ব্যাক্তি ফোন করে বলে যে কেতাব বাজারের দোক্ষিন দিকে কবর স্থানে একটি ব্যাগে অনেক বোতুল ফেন্সিডিল পরে আছে। আমরা এই ব্যাগটি দেখি কিন্তু কার বতুল জানি না আপনি এসে ফেন্সিডিল এর ব্যাগটা সনাক্ত করেন। তখন গ্রাম পুলিশ আব্দুল মতিন বলে আমার একার যাওয়ার সম্ভাব না তোমরা আরো দুই এক জনকে ডাক আমার ফনে ব্যালেন্স নাই। তার পর ওই ব্যাক্তি আরো একজন গ্রাম পুলিশকে ফোন করে ডাকে এবং গ্রাম পুলিশ আব্দুল মতিন কে ফোনে বলে আমি এদিক দিয়া আগিয়ে আসছি তুমি যেখানে আছ সেখান থেকে আগাও। গ্রাম পুলিশ আব্দুল মতিন আন্য গ্রাম পুলিশ এর আগেই ঘট না স্থলে পোচায়। আর যে লক ফোন করে ডেকেছিলো তার সাথে কথআ বলে। আর সেই লকের কথাই বিশ্বাস করে ঘটনা স্থল থেকে ফেন্সিডিলের ব্যাগটা হাতে নিয়ে কেতাব বাজার এর দীকে এগিয়ে যাই। সাথে সাথে কিছু আসাধু লক রাজনৈতিক প্রতি হিন্সা করে এগিয়ে গিয়ে গ্রাম পুলিশ আব্দুল মতিন কে গিয়ে বলে চৌকিদার তোমরা এসব ব্যাবসা কর আর গ্রামের মানুষকে ফাসাও এই বলে তাকে হেও পতিপন্য করে পুলিশকে ডেকে ধরিয়ে দেয়। একজন গ্রাম পুলিশ মাদক ধরতে গিয়ে নিজেই রাজনৈতিক কারনে আজ মাদকের শিকার হয়ে শিরোনামে এসেছে মিথা মামলায় তাকে জেলে পাটান হয়েছে

    উত্তরমুছুন

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.