পাকিস্তানে মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণ ৭জন নিহত আহত ৭০জন

ছবি: সংগৃহীত


পাকিস্তানের পেশোয়ারের একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে ৭ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন অন্তত ৭০ জন। 


মঙ্গলবার সকালে দির কলোনির একটি মাদ্রাসায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর দ্যা ডনের।


পুলিশ জানিয়েছে, অজ্ঞাত এক ব্যক্তি ওই মাদ্রাসায় বিস্ফোরক ভর্তি প্লাস্টিকের একটি ব্যাগ রেখে গিয়েছিল। তা থেকেই বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।


স্থানীয় লেডি রিডিং হাসপাতালের এক মুখপাত্র গণমাধ্যমকে জানান, বিস্ফোরণে আহত ৭০ জনকে ওই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 


হাসপাতালের পরিচালক তারিক বুরকি জানান, নিহতদের মধ্যে চার শিশু রয়েছে।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.