ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বাল্যবিবাহ নিরোধ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আলোচনা সভা

 


চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ নিরোধ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। 


উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সায়েদা খাতুন,চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক আনিসুর রহমান,ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ, অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ, সাবেক জেলা আ’লীগ সহসভাপতি আঃ খালেক,ভোলাহাট উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল হক,জেলা পরিষদের সদস্য পিয়ার জাহান, জামিবাড়িয়া ইউপি চেয়ারম্যান মশফিকুল ইসলাম তারা,মাও আঃ রহিম, কলেজ অধ্যক্ষ রহমত আলী ।



কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.