শিবগঞ্জে ৫০ মণ আফ্রিকান মাগুর মাছ জব্দ। চাঁপাই প্রতিদিন২৪




চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫০ মণ আফ্রিকান মাগুর মাছ জব্দের পর তা দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে। এ ঘটনায় মাগুর মাছ রাখার জন্য নির্মিত চৌবাচ্চাটিও ধ্বংস করা হয়।


সোমবার সকালে জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট মাছবাজারে এ অভিযান চালানো হয়।

শিবগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বরুণ কুমার মণ্ডল জানান, আফ্রিকান মাগুর মজুদ করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কানসাটের মাছের আড়তে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বির নেতৃত্বে সোমবার ভোর ৬টার দিকে তল্লাশি চালানো হয়। সেখানে ৫০ মণ আফ্রিকান মাগুর জব্দের পর তা স্থানীয় দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।

তিনি জানান, অভিযান চলাকালে কোনো মাছ ব্যবসায়ীকে পাওয়া যায়নি। মজুদের জন্য ব্যবহৃত চৌবাচ্চাটি শ্রমিক দিয়ে ভেঙে ফেলা হয় এবং স্থানীয়দের আর এ মাছ আমদানি না করার জন্য সতর্ক করে দেয়া হয়।


কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.