বদলগাছীতে বিভিন্ন স্থানের অভিযানে ৩০৫লিটার চোলাই মদ ও ৩০পিস ইয়াবা সহ আটক ৫
বদলগাছী উপজেলায় ৩০পিস ইয়াবা ও ৩০৫লিটার চোলাই মদসহ বিভিন্ন স্থান থেকে ৫ জনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, গত ৪ সেপ্টেম্বর ভোর রাতে ওসি জোবায়ের আহম্মেদের নেতৃত্বে এসআই আবু শামা ও এএসআই মুজনু মিয়া অভিযান চালায়। অভিযানে বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউপির ধর্মপুর গ্রামের রোবেল হোসেনকে (৩৪) তার বাড়ী থেকে ৫লিটার চোলাই মদসহ আটক করে। চাপাডাল গ্রামের বাবুলুর রহমানের ছেলেকে ৩০ পিস ইয়াবাসহ চাপাডাল আলুর স্টোরের সামনে থেকে আটক করে। অপর দিকে রসুলপুর গ্রামের রুমা আক্তার (৩৩) জয়পুর জেলার সদর থানার কেকড়া গ্রামের পরুল বেগম (৩৫) নুরল হুদার ছেলে আলাউদ্দীনকে (৫৫) আটক করে পুলিশ।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ জোবায়ের আহাম্মদ জানায়, আলাউদ্দীন ও বেলালের স্ত্রী পারুল জয়পুর হাট জেলার কেকড়া গ্রাম থেকে চোলাই মদ কেনার জন্য আসছিল। বেলাল দীর্ঘদিন থেকে চোলাই মদের ব্যবসা করে। তাদের ব্যাপারে মাদক আইনে থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।


কোন মন্তব্য নেই