গোমস্তাপুরে অপহরণ পরে খুন; ৪০ঘন্টার মদ্ধে লাশ উদ্ধার ও গ্রেফতার ৩জন
![]() |
| ফাইল ছবি |
চাঁপাই প্রতিদিন ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার ধলখৈর গ্রামের সিহাব আলি পিতা-সফিকুল গত ৩১/০৮/২০২০ তারিখ নিখোজ হয়। সিহাবের পরিবার গোমস্তাপুর থানায় একটি নিখোজ ডায়েরি করে।
নিখোজের পর পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, বিপিএম পিপিএম(বার)মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(সদর)তত্ত্বাবধানে গোমস্তাপুর থানা পুলিশ জেলা গোয়েন্দা শাখার সহায়তায় তদন্তে নামে।
তদন্তের এক পর্যায় ১নং আসামী আব্দুল হাকিম(৩২) পিতা-আফজাল গ্রাম-ছোট দাইদপুর থানা-গোমস্তাপুরকে ভোলাহাট থেকে গ্রেফতার করা হয়।
তার দেয়া তথ্য/স্বিকারক্তি অনুযায়ী ২নং আসামী সুজন আলী(২২) পিতা-আব্দুল সালেক গ্রাম-কর্ণখালী খানা-শিবগঞ্জকে তার বাড়ী হতে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞেসাবাদে জানা যায়: তারা পরস্পর যোগসাজসে পূর্বপরিচিত; ভিকটিমের নতুন কেনা ব্যাটারী চালিত ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে গোমস্তাপুর থানাধীন,যাতাহারা বাজার থেকে ভ্যান ভাড়া করে। যাতাহারা বাজারের বরেন্দ্র কলেজের সামনে পাকা রাস্তা হতে আানুমানিক ৩০০ গজ দূরে আখক্ষেতে ভিকটিমকে নিয়ে যায়।সেখানে আসামীদ্বয় (ভিকটিম সিহাবকে) আখের পাতা দিয়ে [হাত পাঁ] বেধে ফেলে এবং ভিকটিমের পরিহিত গেঞ্জি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে আখ ক্ষেতে লাশ রেখে দেয়। এবং সিহাব মারা গেছে সিওর হবার পর অটো ভ্যান নিয়ে পালিয়ে যায়।
আাসামীদের দেওয়া তথ্যমতে ৩নং আসামী মোয়াজ্জেম আলী পিতামৃত-তফের আলী গ্রাম- কাশিয়াবাড়ী, থানা- গোমস্তাপুর তার বাড়ি থেকে ভিকটিম সিহাবের ভ্যানটি উদ্ধার করা হয়।


কোন মন্তব্য নেই