শিবগঞ্জে র্যাবের অভিযানে ৯৩ বোতল ফেনসিডিলসহ ১ জন গ্রেফতার
র্যাব—৫, রাজশাহীর সিপিসি—১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল ২৮ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ ১০:৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বাজিতপুর (ঘুড়ি পাড়া) গ্রামে অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ভারতীয় ৯৩ বোতল ফেনসিডিলসহ ১ জনকে হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতার কৃত আসামীর নাম মোঃ জুয়েল (৩০), পিতা-মনছুর আলী, মাতা- মোসাঃ হাসনারা বেগম, সাং-বাজিতপুর ইনায়েত বিশ্বাস টোলা, ইউপি-৭নং-শ্যামপুর, থানা-শিবগঞ্জ ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বাজিতপুর (ঘুড়ি পাড়া) গ্রামস্থ জনৈক মোঃ শাহীন আলম চৌধুরী, পিতা-মৃত আলম চৌধুরী এর বাড়ীর সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে উক্ত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে র্যাবের অপারেশন দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অদ্য ২৮/০৯/২০২০ ইং আনুমানিক ১০:৩০ ঘটিকায় উপরোক্ত মাদক ব্যবসায়ী ১। মোঃ জুয়েল (৩০), পিতা- মনছুর আলী, মাতা- মোসাঃ হাসনারা বেগম, সাং- বাজিতপুর ইনায়েত বিশ্বাস টোলা, ওয়ার্ড নং-০৫, ইউপি- ৭নং- শ্যামপুর, থানা- শিবগঞ্জ ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে আমদানী নিষিদ্ধ ভারতীয় ৯৩ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তার নিকট হতে ১টি মোবাইল ফোন এবং ২টি সীমকার্ড উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।


কোন মন্তব্য নেই