ফাহমিদা প্রমির নতুন কবিতা; আমার আছে অনেক তাড়া



আমার আছে অনেক তাড়া, 
চলে যাবো ওপারে ওই !

নাম ধরে ডাকবে সবাই, 
সারা দিবো না রে?

অন্ধকার জগৎ টারে, 
আপন ভাবতে হবে যে ।

কবরের পাশে থাকবে না যে কেউ_
চলে আসবে এঁকে এঁকে ওই! 

আকাশের তারাতে
মুখ লুকিয়ে দেখবো তোমাদের!

শেষ বিদায় বেলায়, 
দিও সাদা কাপড়টা মুড়িয়ে। 

ধুলো মাখা শরীর টা যে, 
মিশে যাবে গো! 

মন খারাপ করো না তোমরা_
পারবো না তোমাদের ছুঁতে?

একা একা বসে _
দেখবো যে তোমাদেরই পথ! 

আমার গল্প শোনার _
রইলো না গো কেউ!

আমার সাহসিকতাগুলো, 
মনে করো হাসিরও কোণে। 

কেঁদো না গো আর, 
দেখতে পারবো না যে আমি!

বুকের ভিতর একটু_
জায়গা দিও আমায়!

মাফ করে দিও, 
যদি করে থাকি কোনো ভুল! 

মনের কোণেতে_
মুক্তি করে বিদায় দিও।



লেখক: ফাহমিদা প্রমি
রাজশাহী 

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.