ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ‘ছুরি হাতে যুবকের তাণ্ডব’ আহত ২ পুলিশ

ছবি:সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মোবাশ্বের নামে এক যুবক ছুরি হাতে নিয়ে তাণ্ডব চালিয়েছে। যুবকের হামলায় পুলিশের এক পরিদর্শকের হাতের আঙ্গুল অনেকটা কেটে গেছে, আহত হয়েছেন আরো এক কনস্টেবল। পরে ধাওয়া-পাল্টা ধাওয়া চলার পর থানার পুলিশ সদস্যরা ওই যুবককে আটক করে এবং তার ব্যবহৃত ছুরিটিও জব্দ করে।

আজ মঙ্গলবার(১ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে,আটককৃত যুবক মোবাশ্বের (৩০) ব্রাহ্মণবাড়ি শহরের উত্তর মৌড়াইল এলাকার।


ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার পরিদর্শক ইশতিয়াক আহমেদ বলেন, ‘যুবক কেন হামলা চালিয়েছে, তা এখনো অজানা। সে একেক সময় একেক কথা বলছে। তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
যুবকের ছুরির আঘাতে থানার পরিদর্শক (তদন্ত) শাহজাহানের আঙ্গুল কেটে গেছে,এ ছাড়া সাধন নামের একজন কনস্টেবল আহত হয়েছেন।

তিনি বলেন, কেউ কিছু বুঝে উঠার আগেই ওই যুবক ছুরি হাতে থানার মূল ভবনে ঢুকে পড়ে এবং হামলা চালায়। সে ছুরি হাতে ৭-৮জন পুলিশ সদস্যকে দৌড়িয়ে রাস্তায় নিয়ে যায়। এ সময় পুলিশ সদস্যরা লাঠি দিয়ে যুবককে ভয় দেখিয়ে আটকানোর চেষ্টা করে। এভাবে ধাওয়া-পাল্টা ধাওয়া চলার পর ওই যুবককে আটক করে পুলিশ। এ সময় স্থানীয়রা পুলিশকে সহায়তা করে।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.