রহনপুরে ১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ইদু গ্রেপ্তার

ছবি:সংগৃহীত 
র‌্যাব ৫ রাজশাহী সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের মাদকববিরোধী অভিযানে রহনপুর থেকে ১কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ একজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত ব্যাক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ের ৫নং ওর্য়াড বংপুর এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে ইদু (৫০)।


গোপন সংবাদের ভিত্তিতে ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রহনপুর তোহরুল ইসলামের গোডাউন ঘরের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১কেজি ৯০০গ্রাম গাঁজাসহ ব্যবসায়ী ইদুকে হাতেনাতে গ্রেফতার করা হয়। 

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইদু মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
এ ঘটনায় গোমস্তাপুর থানায় ১টি মামলা করা হয়েছে।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.