কক্সবাজার সদর থানায় ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
কক্সবাজার জেলার সদর উপজেলা ঈদগাহ এট মহী মাদক ব্যাবসায়ী কে আটক করেছে কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ।
জানা গেছে আটকৃত নাছিমা দেহ ব্যবসা সহ নানা ধরনের অসমাজিক কাজের সঙ্গে জড়িত ও বড় একটি সিন্ডিকেট রয়েছে যার মাধ্যমে সে দেশের বিভিন্ন স্থানে পৌছিয়ে দিচ্ছে ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ।
গত ১৬ আগষ্ট বিকাল ৪ টার সময় কক্সবাজার সদর থানাধীন ঈদগাঁও দক্ষিণ দরগাপাড়া হতে মোছাঃ নাছিমা আক্তার (৪০), পিতা- মোঃ ছৈয়দ আহমদ, সাং- দক্ষিণ দরগাপাড়া, ৭ নং ওয়ার্ড, ঈদগাঁও ইউনিয়ন থেকে নাছিমা আক্তার কে ৫০০ পিস ইয়াবাসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়।
উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব চাঁন মিয়া বাদী কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

কোন মন্তব্য নেই