রাজশাহীতে খেলনা বেলুন ফুলানোর সময় সিলিন্ডার বিষ্ফোরন; নিহত ১
![]() |
| সংগৃহীত |
রাজশাহীর চারঘাট উপজেলায় খেলনা মাছ ফোলাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মোক্তার হোসেন কালু (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই শিশু আহত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার বিজোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোক্তার হোসেন কালু (৩৮) উপজেলার বিজোড় গ্রামের হায়দার আলীর ছেলে।
স্থানীয়রা জানান, মোক্তার হোসেন কালু নিজ বাড়ির পাশে খেলনা মাছে গ্যাস ভর্তি করছিলেন। এ সময় মাছে অতিরিক্ত গ্যাস ভরার কারণে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান কালু।
এ ঘটনায় সেখানে উপস্থিত কালুর শিশু কন্যা জায়েদা (৫) ও একই এলাকার সাজেদুল হকের ছেলে সিয়াম (২) আহত হয়। তাৎক্ষণিকভাবে আহত দুই শিশুকে স্থানীয়রা উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানাস্তর করা হয়।
এ বিষয়ে মডেল থানার ওসি সমিত কুমার কুণ্ডু বলেন, ঘটনাটি খুবই স্পর্শকাতর। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই