রাজবাড়ীতে সীমিত আকারে আশুরা পালিত
![]() |
| ছবি:সংগৃহীত |
করোনার প্রভাবে রাজবাড়ীতে সীমিত আকারে যথাযোগ্য মর্যাদায় আশুরা পালিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়া’র উদ্যোগে জেলা শহরের বড় মসজিদের অভ্যন্তরে পবিত্র কোরআন তেলোয়াত ও বিশ্ব শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
প্রতি বছর রাজবাড়ীতে আশুরা উপলক্ষে ব্যাপক কর্মসূচী থাকলেও করোনার পরিস্থিতির কারণে এ বছর সীমিত আকারে দিবসটি পালন করে রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরিয়া সংগঠনটি।
রাজবাড়ী অঞ্জুমান-ই-কাদেরিয়ার জেলা কমিটির সভাপতি কাজী ইরাদত আলী বলেন, প্রতি বছর এই আশুরা উপলক্ষ্যে রাজবাড়ীতে প্রায় ৪০হাজার ভক্ত সমাগত হয়।
কিন্তু এ বছর করোনার প্রভাবে সরকারি নির্দেশনা অনুয়ায়ী সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে কারবালার প্রান্তরে ঘটে যাওয়া সেই শোকাহত দিনটিকে স্মরণ করা হয়। মোনাজাতে ভক্তবৃন্দ অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিশ্বশান্তি ও করোনামুক্ত বিশ্ব কামনা করা হয়।

কোন মন্তব্য নেই