বগুড়ায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক


বগুড়ায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ ইলিয়াস মাসুদ রিপন (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। 

সোমবার (৩ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে বগুড়া র‌্যাব-১২ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ৩টার দিকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ধুন্দার বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ রিপন নামের ওই যুবককে আটক করা হয়।

এ ব্যাপারে র‌্যাব-১২’র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার স্বজল কুমার সরকার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) বাংলানিউজকে জানান, আটক রিপন দীর্ঘদিন ধরেই জেলার বিভিন্ন এলাকায় মাদক কেনা-বেচা করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নন্দীগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.