টেকনাফে ১ লাখ ৪০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বিজিবি

ফাইল ছবি



চট্টগ্রাম বিভাগের টেকনাফে অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা (মাদক) উদ্ধার করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন। যার আনুমানিক মূল্য ৪ কোটি ২০ লাখ টাকা। গত (শনিবার২৯ আগস্ট) রাতে হোয়াইক্যং ইউনিয়নের নাফ নদীর তীর এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।তবে, এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোঃ ফয়সল হাসান খান এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন গত (শনিবার ২৯ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা জানতে পারে হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম ১৫ ও ১৬ এর মর্ধবর্তী এলাকা বরাবর নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ হতে পারে। এমন তথ্যের ভিত্তিতে খারাংখালী বিওপির একটি বিশেষ টহলদল দ্রুত উক্ত এলাকায় গমন করে গোপনে অবস্থান করেন।বেশ কিছুক্ষণ পর আনুমানিক রাত ১০ টার সময় উক্ত এলাকায় অবস্থানরত টহলদলের সদস্যরা একজন ব্যক্তিকে দুইটি প্লাস্টিকের বস্তা নিয়ে সাঁতরিয়ে নাফ নদী পার হয়ে বাংলাদেশের সীমানায় প্রবেশ করতে দেখে।এ সময় টহলদলের সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে মাদক পাচারকারী প্লাস্টিকের বস্তা দুইটি ফেলে দিয়ে নাফ নদীতে লাফ দিয়ে সাঁতরিয়ে শূণ্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির সদস্যরা পাচারকারীর ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তা দুইটি উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তা দুটি তল্লাশী করে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন।

উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উদ্ধর্তন কর্মকর্তা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানান লে.কর্নেল মোঃ ফয়সল হাসান খান।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.