ফেনীর ছাগলনাইয়ায় ৫০০ গ্রাম গাঁজা সহ তরুনী গ্রেপ্তার
ফেনীর ছাগলনাইয়ায় ৫০০ গ্রাম গাঁজা সহ রাশেদা আক্তার লিপি (২০) নামক এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ছাগলনাইয়া-করেরহাট আঞ্চলিক সডকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত রাশেদা চট্রগ্রাম জেলার সীতাকুন্ড থানার অলিনগর মধ্যেম মাহমুদাবাগ গ্রামের কামাল পাশা বাডির শহীদুল ইসলামের স্ত্রী। বর্তমানে সে পূর্ব ছাগলনাইয়া এলাকার জামাল উদ্দিনের বাডিতে ভাডা বাসা করে থাকে। ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ ওসি মেজবাহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাশেদা আক্তার লিপি কে ৫০০ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করা হয়। রাশেদা আক্তার পুলিশের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হবে।

কোন মন্তব্য নেই