সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ




পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে সুইডেনের দক্ষিণাঞ্চল মালমো শহরে ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছে। শুক্রবার রাতে সংঘটিত বিক্ষোভে প্রায় তিন শ প্রতিবাদকারী অংশ নেয়। সুইডিশ পুলিশের পক্ষ থেকে বলা হয়, মুসলিমবিরোধী ডানপন্থী দলের কর্মীরা কোরআন পোড়ানোর মিছিল শুরু করার আগে বিক্ষোভটি শুরু হয়। এতে ইট নিক্ষেপ ও গাড়ির টায়ারে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। তবে পুলিশের বর্ণনা মতে, শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আনা হয়। বিক্ষোভের ঘটনার কিছুক্ষণ পরই মুসলিমবিরোধী ড্যানিশ নেতাকে কোরআন পোড়ানোর মিছিলে অংশগ্রহণ করতে নিষেধ করা হয়।

সূত্র : ডাব্লিউআইও নিউজ


কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.