রহনপুর পৌর ১নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী যুবলীগ নেতা চঞ্চল -চাঁপাই প্রতিদিন ২৪

ছবি:সংগৃহীত 

চাঁপাই প্রতিদিন ডেস্কঃ আসন্ন গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর নির্বাচনে ১ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হতে চান তরুণ উদীয়মান সমাজসেবক মোঃ শিমুল অাহমেদ চঞ্চল। 


সাবেক ছাত্রলীগ নেতা ও রহনপুর পৌর যুবলীগের সহ-সম্পাদক। চঞ্চল বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও জড়িত। সামাজিক সংগঠন আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি শিশু-কিশোর সংগঠন রহনপুরের সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সময় এলাকার গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ায়।



কাউন্সিল প্রার্থী মোঃ শিমুল অাহমেদ চঞ্চল বলেন,অামি দীর্ঘদিন থেকে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে ১ নং ওয়ার্ড বাসীর বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করেছি। নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষের জন্য ভালো কিছু করতে চাই। ওয়ার্ডের যেসব নাগরিক সমস্যায় অাছে সেগুলো অামি জানি। অামি জনপ্রতিনিধি হলে সেগুলো দ্রুত সমাধান করতে পারবো। 
অাগামী পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে জনগণের সমর্থন ও দোয়া কামনা করছি।





কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.