বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের বৃক্ষরোপণ


চাঁপাই প্রতিদিন ডেস্কঃ জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ,বাঙ্গাবাড়ী ইউনিয়ন শাখা।
আজ মঙ্গলবার বিকেলে চাঁপাই নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়ন শাখার আয়োজনে বাঙ্গাবাড়ী ইউনিয়নের বিজিবি ক্যাম্প টু শিবরামপুর রাস্তার বিভিন্ন ফাঁকা জায়গায় ১০ টি বড় জাতের মেহগনির চারাগাছ লাগানো হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও রাবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুঃ অাতিকুর রহমান সুমন,জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক দুরুল হোসেন, জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সহ-সভাপতি দুরুল হোদা স্বপন,সাংগঠনিক সম্পাদক বাশার শ্যামল, সাহিত্য সম্পাদক অাব্দুল অাহাদ, সদস্য শাহিন শাহ অালম,গোমস্তাপুর উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি নুরে অালম সিদ্দিকী সুপ্ত, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ বাঙ্গাবাড়ী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শাহরিয়ার মোহাব্বত প্রমুখ।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.