বাঙ্গাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ নেতার ঈদ শুভেচ্ছা । চাঁপাই প্রতিদিন২৪


বাঙ্গাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ইউনিয়ন বাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, সাবেক জেলা ছাত্রলীগ নেতা, বাঙ্গাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক, আমিজুল হক (সুমন)।
শুভেচ্ছা বানীতে তিনি বলেন, বিশ্বজুড়ে চলছে করোনার রাজত্বকাল। কোরবানি আমাদের মাঝে আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়ার মনোভাব শিক্ষা দেয়।
তিনি আরও বলেন, দেশ আজ করোনা ভাইরাসের পরিস্থিতিতে বদলে গেছে স্বাভাবিক জীবন যাপন। বন্ধ রয়েছে স্কুল কলেজ। মেহনতি মানুষকে পড়তে হচ্ছে নানা রকম সমস্যায়।

আমি সমাজের সকলকে আহবান জানাচ্ছি, আপনারা নিজ নিজ অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। সরকারি নির্দেশনা মেনে চলবেন। বাড়ির বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। নিজে বাঁচুন দেশকে বাঁচান। আল্লাহ আমাদের মঙ্গল করুক।

কোরবানির কারণে যেন আমাদের পরিবেশের কোন প্রকার ক্ষয়ক্ষতি না হয়, সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে। একটি পরিচ্ছন্ন কোরবানির ঈদের প্রত্যাশায় সবাইকে জানাচ্ছি সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ- উল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক ।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.