তিন বছর ধরে নাবালিকাকে লাগাতার ধর্ষণ, গ্রেফতার শিক্ষক


তিন বছর ধরে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ কোচিং সেন্টারের শিক্ষক ও তাঁর এক সহযোগীকে গ্রেফতার করল পুলিশ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গ্বালিয়রে।

অভিযুক্ত ওই শিক্ষকের একটি কোচিং সেন্টার আছে। সেখানেই পড়তে যেত আক্রান্ত নাবালিকা। অভিযোগ, সেখানে ওই শিক্ষক ও তাঁর সহযোগী এধাধিক বার ধর্ষণ করেছে তাকে। প্রায় তিন বছর ধরে তার উপর অত্যাচার চলেছে বলে শনিবার পুলিশে করা অভিযোগে জানিয়েছে ওই নাবালিকা। পুলিশে অভিযোগ জানানোর তিন ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে।

ওই ঘটনা নিয়ে পুলিশ অফিসার শৈলেন্দ্র ভার্গব বলেছেন, ‘‘অভিযুক্তরা আপত্তিকর ভিডিয়ো বানিয়ে ব্ল্যাকমেল করত নাবালিকাকে। ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই নাবালিকা। দু’বার তার গর্ভপাতও করানো হয়। আমরা অভিযুক্তদের গ্রেফতার করে তদন্ত শুরু করেছি।’’ তিনি আরও জানিয়েছেন, কোচিং সেন্টার ও বাড়ি দুই জায়গাতেই নির্যাতন চালানো হয়েছিল ওই নাবালিকার উপর। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চালিয়ে তাঁদের আদালতে তোলা হবে বলেও জানিয়েছেন ওই পুলিশ অফিসার।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.