করোনামুক্ত হলেন রংপুর জেলা আওয়ামী লীগ নেতা রঞ্জু


বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখার উপ-দপ্তর সম্পাদক,পরিবেশবাদী সামাজিক সংগঠন ‘সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ’ রংপুর বিভাগীয় সমন্বয়ক এরশাদুল হক রঞ্জু করোনা ভাইরাস থেকে মুক্তি পেয়েছেন।গত ২২ শে জুলাই তার ফেসবুক স্টাটাসের মাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন।

ফেসবুকে স্টাটাসে উল্লেখ করেন আলহামদুলিল্লাহ দ্বিতীয় ফলাফল কোভিড-১৯ নেগেটিভ।।

তিনি তার ফেসবুক পেইজে লিখেছেন,আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন?আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ও আপনাদের সবার দোয়ায় আমার কনোরা ভাইরাস পরীক্ষার দ্বিতীয় ফলাফল নেগেটিভ।আজকেই বিকালে জানতে পেরেছি।হোম আইসোলিউসিনে এই পুরো সময়টা যারা পাশে ছিলেন,দোয়া করেছেন,অনেকে উদ্বিগ্ন ছিলেন ও নানা ভাবে খোঁজ নিয়েছেন বা নেওয়ার চেষ্টা করেছেন,সবার প্রতি কৃতজ্ঞতা।
করোনা পজিটিভ এর ১৪ দিন বাসায় থেকে চিকিৎসা নিয়েই আমি সেরে উঠেছি।যারা আক্রান্ত হয়েছেন,সবাই সাহস রাখবেন।আল্লাহর ওপর ভরসা রাখবেন।সরকারি সকল স্বাস্থ্যবিধী মেনে চলবেন।সবাই নিজে নিরাপদে থাকবেন,অন্যকে ও পরিবারকে নিরাপদ রাখবেন।করোনা ভাইরাস থেকে আমাদের আগামীর শিক্ষা গ্রহণ করা উচিৎ।পরিবেশের উপর অনেক অন্যায়-অত্যাচার হয়েছে,তাই পরিবেশ-প্রকৃতি আমাদের শাস্তি দিচ্ছে।কবে করোনা ভাইরাস চলে যাবে তার তো কোন নিশ্চয়তা নাই।সকলেই সচেতন থেকে করোনা ভাইরাসের সঙ্গে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।আল্লাহ সবার সহায় হোন।আমিন।


এর আগে গত ৮ ই জুন রঞ্জুর শরীরে করোনা শনাক্ত হয়।দেশে করোনা ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই মানুষের পাশে দাঁড়াতে বেশ সক্রিয় ছিলেন এই নেতা।তিনি রংপুরে করোনা ভাইরাসের শুরু থেকেই মানুষের মাঝে সচেতনতার জন্য বিভিন্ন প্রচার-প্রচারণা ও লকডাউনের সময় কর্মহীন অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করতে সর্বদা ছুটে বেড়িয়েছেন রংপুর জেলা আওয়ামী লীগের এই নেতা।গত ৩ তারিখ অসুস্থবোধ করায় বাসাতেই সেফ হোম কোয়ারেন্টাইনে চলে যান।পরে গত ৭ তারিখে করোনা নমুনা রংপুর সিটিকর্পোরেশন কতৃক প্রদান করে ৮ তারিখে পজিটিভ রেজাল্ট আসে।বাসাতেই তিনি ডাক্তারে পরামর্শ নিয়ে চিকিৎসাধীন থেকে ২২ জুলাই ফলাফল নেগেটিভ চলে আসে।উল্লেখ্য এই নেতার করোনা পজিটিভ এর খবর ছড়িয়ে পড়লে রংপুরের বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠন ও ব্যক্তিগত ভাবে অনেকেই ফেইচবুকে ও গত শুক্রবার জেলার বিভিন্ন মসজিদে দোয়া প্রার্থনা করে তার আশু রোগ মুক্তি কামনা করা হয়।করোনা ভাইরাসের বিগত দিনে তিনি অসহায় কিছু দলীয় নেতা-কর্মী ও কর্মহীন অসহায় পরিবারের পাশে অর্থ সহায়তা থেকে শুরু করে খাদ্য সামগ্রী প্রদান করেছেন।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.