নাটোর র‌্যাব-৫ কর্তৃক ৪৮৫ পিস ইয়াবা সহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক


সিপিসি-২, নাটোর র‌্যাব ক্যাম্পের একটি অপারেশনা দল কোম্পানী কমান্ডার এএসপি মোঃ রাজিবুল আহসান এর নেতৃত্বে অদ্য ২০ জুলাই ২০২০ ইং তারিখ ১৪:০০ ঘটিকায় নাটোর জেলা লালপুর থানাধীন গোপালপুর রেলগেট বাজারস্থ এলাকায় অভিযান পরিচালনা করে (ক) ইয়াবা ট্যাবলেট-৪৮৫ পিস, (খ) মোবাইল ফোন-০৩ টি, (গ) সিম কার্ড-০৬ টি, (ঘ) মেমোরী কার্ড-০২ টি সহ আসামী আসামী ১। মোঃ নয়ন আলী (২৬), পিতা- আব্দুস সাত্তার, সাং- গৌরিপুর, থানা-লালপুর, ২। মোঃ সিয়াম ইসলাম @ সজল (২২), পিতা- মোঃ তছলিম উদ্দিন, সাং-নটাবাড়িয়া, থানা-বড়াইগ্রাম উভয় জেলা-নাটোরদ্বয়কে হাতেনাতে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ী জব্দকৃত আলামত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়াছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।উপরোক্ত ঘটনায় নাটোর জেলার লালপুর থানায় মামলা রুজু করা রয়েছে।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.