চট্টগ্রামের পটিয়ায় ২ হাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার


চট্টগ্রামের পটিয়ায় দুইহাজার পিস ইয়াবা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।২৮ জুন রবিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম খ-সার্কেল(পটিয়া) কর্তৃক কক্সবাজার হতে নেত্রকোনা পাচারকালীন সময় ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা সহ আসামী মোঃ ফরহাদ বেপারী(২২), পিতা- মোঃ উজ্জল বেপারী , মাতা- মোসা হেলেনা বেগম, সাং- কাচারী মোড়(বেপারী বাড়ী), ওয়ার্ড নং-০৪, ডাকঘরঃ সুসং দুর্গাপুর -২৪২০, থানা- দুর্গাপুর পৌরসভা, জেলা-নেত্রকোনা কে চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কের পটিয়া থানাধীন এন.জে উচ্চ বিদ্যালয়ের বিপরীত পার্শ্বে মহাসড়কের উপর ঢাকা মেট্রো-ব-১১-২৮৮৫ প্লাটিনাম ট্রাভেজ যাত্রীবাহী বাসে তল্লাশী করে প্রায় ১২:৪৫ ঘটিকায় আটক করে পটিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন - ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়। মাদক অধিদপ্তরের কর্মকর্তা সুএে জানাগেছে। আটক যুবক একজন পেশাদার

মাদক কারবারি ও পাচারকারী এবং সেবনকারী।সে কক্সবাজার হতে একাধিকবার ইয়াবা পাচার করে নেত্রকোনা নিয়ে বিক্রি করে থাকে।গোপন সংবাদ খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.