বিএনপির জুয়া ও নেশার অবৈধ আস্তানা গুড়িয়ে দিলো ছাত্রলীগ সহ স্থানীয়রা
নিজস্ব প্রতিবেদনঃ চাঁপাই নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর বাঙ্গাবাড়ী ইউনিয়নের শ্যামপুরে অবৈধভাবে স্থাপিত জুয়ার ক্লাব গুড়িয়ে দিয়েছে স্থানীয় লোকজন সহ ছাত্রলীগ নেতাকর্মীরা।
অাজ এলাকাবাসী ও ছাত্রলীগ নেতাকর্মীরা একত্র হয়ে ক্লাব টি গুড়িয়ে দেয়।
উল্লেখ্য যে শ্যামপুরের স্থানীয় বাসিন্দা মাসুমের জমিতে অবৈধভাবে বিএনপি র নেতাকর্মীরা দলীয় অফিস করে। বিভিন্ন সময় জমির মালিক চেষ্টা করেও সেই দলীয় ক্লাবঘরটি সরাতে পারেনি। স্থানীয় বিএনপি দলীয় এমপির ছত্রছায়ায় বিএনপির লোকজন এই ক্লাবঘরে জুয়া, নেশার অাড্ডাসহ দলীয় কার্যক্রম পরিচালনা করতো। এনিয়ে এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছিলো।
এবিষয়ে এলাকার বাসিন্দা চা বিক্রেতা সেলিম বলেন" অবৈধভাবে অন্যের জমিতে বিএনপির ক্লাব করে জুয়া ও নেশার অাসর বসতো এখানে।
ঐ ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য মিটুল বলেন, এই ক্লাবটি অবৈধভাবে অন্যের জমিতে স্থাপিত ছিলো, এলাকাবাসীর অভিযোগ থাকলেও বিএনপির লোকজন জোর করে এতদিন কার্যক্রম চালাতো। অাজ এলাকাবাসী এই ক্লাবকে উচ্ছেদ করে।


কোন মন্তব্য নেই