গোমস্তাপুরে র্যাবের অভিযানে শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার -চাঁপাই প্রতিদিন


নিজস্ব প্রতিবেদনঃ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে RAB-5, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক অদ্য ১২ মে ২০২০ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন হেলিপ্যাড বাজার এলাকায় অপারেশন পরিচালনা করে।
অভিযানে, শীর্ষ অস্ত্র ব্যবসায়ী মোঃ মজিবুর রহমান (৪০), পিতা- মৃত আবুল হোসেন, সাং-আজমতপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ০২ টি বিদেশী পিস্তল, ০৪ টি ম্যাগজিন, ১২ রাউন্ড গুলি, ০১ টি মোবাইল ফোন, ০২ টি সীমকার্ড ও ০১ টি মেমোরী কার্ডসহ আটক করা হয়। উক্ত অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.