নওগাঁয় বিলুপ্ত বন্যপ্রাণী তক্ষক উদ্ধার - চাঁপাই প্রতিদিন
নওগাঁর সীমান্ত দিয়ে পাচারের সময় বিলুপ্ত প্রায় একটি বন্যপ্রাণী তক্ষক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষটি নিশ্চিত করেছে।
বিজিবি জানায়, সন্ধ্যায় রেজওয়ান (৪৫) ও নূরনবী (৩০) নামে দুই ব্যাক্তি তক্ষকটি ভারতে পাচার করতে সীমান্ত এলাকায় যায়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ১৬ বিজিবি নীতপুর বিওপির টহল দল অভিযান চালায়। অভিযানে সীমান্ত পিলার ২১৯/১১-আর হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পারঘাট নামক স্থানে ‘তক্ষক’সহ রেজওয়ান ও নূরনবী বিজিবি সদস্যদের হাতে হাতেনাতে ধরা পরে।
আটক রেজওয়ান পাশের সাপাহার উপজেলার করমুডাঙা গ্রামের রুস্তম আলীর ছেলে। নুরনবী খঞ্জনপুর গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে। আটকের পর তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্য প্রাণী সংরক্ষণ আইন-২০১২ এর ৩৪ (খ) ধারা মোতাবেক ১২ হাজার টাকা অর্থ দন্ডাদেশ দেয়া হয়। উদ্ধার হওয়া তক্ষক ৭.৫ ইঞ্চি লম্বা, ওজন ৪০ গ্রাম। সন্ধ্যায় প্রানীটি স্থানীয় গানাইর রিজার্ভ ফরেষ্টে অবমুক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই