রাজশাহী বিভাগে করোনা পরিস্থিতি অবনতির দিকে, করোনা রোগী বেড়ে দাঁড়িয়েছে ১১৮ জনে

মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় বেড়েছে সাতজন। আর গত তিনদিনে বেড়েছে ১২ জন। ফলে রাজশাহী বিভাগে করোনা পরিস্থিতি রয়েছে অবনতির দিকেই।

[৩] রাজশাহী বিভাগের সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে জয়পুরহাটে। এ জেলায় আক্রান্ত ৩৪ জন। আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা বগুড়ায় শনাক্ত হয়েছে সংখ্যা ২৩ জন। এছাড়াও রাজশাহী ও নওগাঁয় আক্রান্ত শনাক্ত হয়েছে ১৭ করে। পাবনায় বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে, নাটোরে ১০ এবং সিরাজগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ ২ জন করে।

[৪] রাজশাহী বিভাগে দুইটি ল্যাবে করোনাভাইরাস পরীক্ষা হচ্ছে। এর একটি হলো রাজশাহী মেডিকেল কলেজ। অপর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে। এ দুই ল্যাবে প্রতিদিন ৯৪ জন করে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা যাবে। এর বাইরে অতিরিক্ত নমুনাগুলো ঢাকায় পাঠানো হচ্ছে। তবে রাজশাহীতে আরেকটি ও পাবনায় এক ল্যাব স্থাপনের কাজ চলছে।

[৫] রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সূত্রমতে, করোনাভাইরাসে আক্রান্ত ১১৮ জনের মধ্যে রাজশাহী ও নাটোরে দুইজনের মৃত্যু হয়েছে। আর সুস্থ্য হয়েছেন বগুড়ায় দুইজন ও পাবনায় একজন। আক্রান্তদের মধ্যে হাসপাতালের আইসোলেশনে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৪৭। আর বাকিরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থা

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.