প্যাকেজের টাকা নিয়ে কেউ দুর্নীতি করবেন না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যারা ক্ষুদ্র ব্যবসায়ী তারা অনেক দুশ্চিন্তাগ্রস্ত। তাদের জন্যই এ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি। কেউ কষ্ট করুক সেটা আমি চাই না। সকলের কষ্ট লাঘব হোক এটাই আমি চাই। এর সুফল সকলেই পাবেন। কিন্তু এর সুযোগ নিয়ে কেউ যেন কোনো ধরনের দুর্নীতি, কোনো অনিয়ম বা কোনো অপব্যবহার না করেন। আমার সোজা কথা-কেউ এর সুযোগ নিয়ে এর অপব্যবহার করবেন না।’

৫ এপ্রিল, রবিবার সকাল ১০টায় করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব থেকে উত্তরণের পরিকল্পনা ঘোষণাকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সরকারি বাসভবন গণভবন থেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে এই কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়।

তিনি বলেন, ‘এই প্রণোদনার সুযোগ নিয়ে কেউ কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম ও অপব্যবহার করবেন না। আমরা যদি সঠিকভাবে কাজ করি তাহলে কোনো সেকশনের মানুষ অসুবিধায় পড়বেন না।’

এর আগে করোনা মহামারি মোকাবিলায় অর্থনৈতিক প্রভাব থেকে উত্তরণে ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.