ডিসি ফুড সেফাউর রহমানের পৃষ্ঠপোষকতায় ভোলাহাটে অসহায় দিনমজুরদের পাশে ছাত্রলীগ


চাঁপাই প্রতিদিন ডেস্কঃ  মহামারী করোনা ভাইরাসের কারণে উদ্ভুত জাতির ক্রান্তিলগ্নে ভোলাহাট উপজেলার ১নং সদর ইউনিয়ন ও ২নং গোহালবাড়ী ইউনিয়নের অসহায় দিনমজুর পরিবারের পাশে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মানবিক সরকারি কর্মকর্তা,মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার ডিসি ফুড সেফাউর রহমানের পৃষ্ঠপোষকতায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অাজ চাঁপাই নবাবগঞ্জ জেলার ভোলাহাটের ১নং সদর ইউনিয়ন ও গোহালবাড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামের সরকারি বরাদ্দ না পাওয়া ১৫০টি অসহায় পরিবারকে ভোলাহাট সদর ইউনিয়ন ছাত্রলীগ ও গোহালবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়।
খাদ্য সামগ্রী হিসেবে চাল,ডাল, তেল, অালু দেওয়া হয়।
চাঁপাই নবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সুলতানুল ইসলাম বুলেটের সার্বিক ব্যবস্থাপনা ও উদ্যোগে



খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম ডালিম,চাঁপাই নবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক অামানুল্লাহ অামান, ২নং গোহালবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ শাহিন শাহ, ১নং ভোলাহাট সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল হকসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।
উল্লেখ মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার ডিসি ফুড, মানবিক সরকারি কর্মকর্তা হিসেবে খ্যাত মোঃ সেফাউর রহমান নিজ জন্মভূমি চাঁপাই নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর, নাচোল -ভোলাহাটে প্রায় ৩০০০ এর অধিক পরিবারকে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন। সেই সাথে নিজ কর্মস্থল মাদারীপুর ও গোপালগঞ্জ জেলায় জীবনের ঝুঁকি নিয়ে সরকারি কাজে সার্বক্ষনিক নিয়োজিত অাছেন।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.