রহনপুর ইউপিতে নৌকা প্রতিক পেলেন কৃষক নেতা শফি আনসারি


দেশের বিভিন্ন জেলার ১৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শুক্রবার (২৯ নভেম্বর) মনোনয়ন বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে এ মনোনয়ন দেওয়া হয়।

মনোনয়নপ্রাপ্তরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরের রহনপুর ইউনিয়নে শাহ্ আল শফি আনসারী। সফি আনসারি জেলার ঐতিহ্যবাহী ও সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের সন্তান এবং বর্তমানে তিনি উপজেলা কৃষকলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নে মাহামুদুল হাসান, কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ী ইউনিয়নে আসাদুজ্জামান খন্দকার, সিরাজগঞ্জের সদর উপজেলার রতনকান্দিতে আনোয়ার হোসেন, যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নে এরশাদ আলী সরদার, ভোলার চরফ্যাশনের নুরাবাদ ইউনিয়নে মোস্তাফিজুর রহমান ও আহাম্মদপুরে ফখরুল ইসলাম, ঝালকাঠি সদরের কেওড়া ইউনিয়নে একেএম জাকির হোসেন, কিশোরগঞ্জ জেলার কটিয়াদীতে মসূয়া রুহুল আমিন, মুন্সিগঞ্জের গজারিয়ার হোসেন্দী ইউনিয়নে মনিরুল হক মিঠু, শরীয়তপুরের নড়িয়ার চামটা ইউনিয়নে নিজাম উদ্দিন,গোপালগঞ্জের কাশিয়ানির ফুকরা ইউনিয়নে নাসরিন সুলতানা, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগরে মুজিবুল হক এবং স্বনির্ভর রাঙ্গুনিয়ায় নুর উল্লাহ, কুমিল্লা সদরের উত্তর গলিয়ারা ইউনিয়নে ওবায়েদুর রহমান, দক্ষিণ গলিয়ারায় জামাল উদ্দিন প্রধান এবং দেবিদ্বার উপজেলার ধামতি ইউনিয়নে মহিউদ্দিন মিঠু।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.