রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে ৩ জনের মনোনয়ন পত্র দাখিল


চাঁপাই প্রতিদিন ডেস্কঃচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ১নং রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দানের শেষ দিনে( মঙ্গলবার) ৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার রোকাব আলী দেওয়ানের নিকট সাড়ে ১১ টায় মনোনয়ন পত্র জমা দেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী উপজেলা কৃষকলীগ সভাপতি শাহ আল শফি আনসারী। এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি জিয়াউর রহমান, গোমস্তাপুর উপজেলা পরিষদ পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ণ রেজাসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ তার সাথে ছিলেন । এছাড়া  বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সোহরাব আলী ও সতন্ত্র প্রার্থী হিসেবে মনোয়নয়ন পত্র জমা দিয়েছেন শরিফ আনসারী। উল্লেখ্য গত ৭ সেপ্টেম্বর ১নং রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজাহান আনসারী মৃত্যুবরণ করলে পদটি শূণ্য ঘোষনা করে উপজেলা নির্বাচন অফিস।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.