চাঁপাই নবাবগঞ্জ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সিনিয়র সহ-সভাপতি হলেন অাতিকুর রহমান সুমন
চাঁপাই নবাবগঞ্জ জেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সম্মেলনে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হলেন অাতিকুর রহমান সুমন।
গত ১১ ডিসেম্বর চাঁপাই নবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মেলনের মাধ্যমে সভাপতি এ্যাডভোকেট অাব্দুস সামাদ ও সাধারন সম্পাদক মামুন রশিদসহ ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।নবনির্বাচিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মুঃ অাতিকুর রহমান সুমন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও উপ-দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় তিনি তার অভিব্যক্তিতে বলেন,মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর অাদর্শ প্রসার ও বাস্তবায়নে নিবেদিত সারথি হয়ে অাজীবন থাকতে চাই।

কোন মন্তব্য নেই