রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ আলীরাজ ইসলাম (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
আজ বুধবার দুপুর পৌনে ২টার দিকে পুঠিয়া থানাধীন বড়সেনবাগ রাজশাহী -নাটোর মহাসড়কের উপর থেকে তাকে আটক করে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল।
এ সময় তার নিকট ২ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ আলীরাজ ইসলাম নাটোর থানাধিন লোচনগড় পশ্চিমপাড়া এলাকার মোঃ সানোয়ার শেখের ছেলে।
র্যাব জানায়, আটককৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

কোন মন্তব্য নেই