কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
কুমিল্লার বুড়িচংয়ে মাছবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত হয়েছে। বুধবার ভোর চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলাধীন কোরপাই পোস্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- কক্সবাজার জেলার সদর উপজেলার বাহারচর গ্রামের মতি সওদাগরের ছেলে সৈয়দ হোসেন (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়- কক্সবাজার থেকে ছেড়ে আসা মাছবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের জলাশয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে হাইওয়ে পুলিশ ও চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে হতাহতদের উদ্ধার করে এবং দুর্ঘটনায় কবলিত ট্রাকটি উদ্ধার করে। হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

কোন মন্তব্য নেই