‘বুলবুলের’ তাণ্ডবের সময় জন্ম নিল বুলবুলি
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ ১০ নম্বর মহা বিপদ সংকেত নিয়ে এগিয়ে সাতক্ষীরা-মোংলা বন্দরের দিকে। ঘূর্ণিঝড় আঘাতের সময় ঘনিয়ে আসার খবরে সন্তানসম্ভবা স্ত্রীকে নিয়ে নিরাপদ আশ্রয়ের জন্য আশ্রয়কেন্দ্রের দিকে ছুটতে থাকেন মিঠাখালী গ্রামের বায়েজিদ শিকদার। উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে কোনোরকমে আশ্রয়কেন্দ্রে পৌঁছে যান তারা।
শুক্রবার গভীর রাতে দক্ষিণবঙ্গের মানুষ যখন বুলবুলের আঘাত নিয়ে চরম আতঙ্কে সময় পার করছিলেন তার মধ্যে রাত সোয়া একটার দিকে বায়েজিদ-হনুফা দম্পতির কোলজুড়ে আসে এক ফুটফুটে শিশু। ‘বুলবুল’ ঝড়ের মধ্যে জন্ম নেওয়ার কারণে সেই শিশুর নাম রাখা হয়েছে বুলবুলি।
বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালী এটিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে পৌঁছানোর পর হনুফার প্রসব বেদনার খবর পৌঁছে যায় কন্ট্রোল রুমে তদারকিতে থাকা বাগেরহাটের জেলা প্রশাসকের কাছে। মোংলার সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশীতে সেখানে একজন প্রশিক্ষত নারী ধাত্রী ও চিকিৎসক নিয়ে পৌঁছানোর নির্দেশ দেন জেলা প্রশাসক। সহকারী কমিশনার মোংলা উপজেলা হাসপাতালের ডা. রাশেদুল হাসান ও প্রশিক্ষিত পরিবার কল্যাণ পরিদর্শিকাকে নিয়ে পৌঁছে যান ঐ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে। আর সেখানেই ঘূর্ণিঝড় বুলবুলের রাত ১টা ১৫ মিনিটে হনুফা বেগম জন্ম দেন এক কন্যা শিশুর। আর ঘূর্ণিঝড় বুলবুলের সঙ্গে মিলিয়ে তখনই শিশুটির নাম রাখা হয় ‘বুলবুলি’।
বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ জানান, শিশুটির নাম রাখা হয়েছে বুলবুলি। মা মেয়ে দুজনই সুস্থ রয়েছেন। জেলা প্রশাসনের পক্ষে সন্তান ও মায়ের সার্বিক সহযোগিতা হিসেবে ২০ হাজার টাকা দেওয়া হবে।

কোন মন্তব্য নেই