বাংগাবাড়ীতে স্মার্ট পরিচয়পত্র বিতরণে স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ


চাঁপাই প্রতিদিন ডেস্কঃ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সারাদেশে স্মার্ট পরিচয় পত্র বিতরণে বাঙ্গাবাড়ী ইউনিয়নে স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ পাওয়া গেছে। গোমস্তাপুর উপজেলা নির্বাচন অফিসের অফিস সহায়ক মোঃ গোলাম অাজমের বিরুদ্ধে এই অভিযোগ উঠে এসেছে। অাজমের বাড়ী একই ইউনিয়নে তার পিতার নাম মো:এসারুল হক, সে নিজে ও তার পরিবার বিএনপির রাজনীতির সাথে যুক্ত।
উল্লেখ গত ১২ তারিখ থেকে বাঙ্গাবাড়ী হাইস্কুলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ভোটারদের মাঝে স্মার্ট পরিচয় পত্র বিতরণ শুরু হয়। নিয়মানুযায়ী সকলকে নির্ধারিত দিনে বিতরণ কেন্দ্রে উপস্থিত হয়ে বিভিন্ন কাজ সনাক্তকরণ শেষে পরিচয় পত্র দেওয়া হয়েছে।

কিন্তু নির্বাচন অফিসের কর্মচারী অাজম সেই নিয়ম না মেনে স্মার্টকার্ড বিতরণ কাজে ব্যবহৃত সরঞ্জাম নিয়ে চুপি চুপি রাতের সময় বিএনপির নেতাকর্মী দের বাড়ীতে গিয়ে গিয়ে পরিচয় পত্র প্রদান করে এসেছে।এছাড়া জানা গেছে গোপন ভাবে অনেক ব্যক্তির কাছে ২০০টাকা নিয়ে আর্থিক সুুুুবিধা নিয়ে তাদের বাড়ীতে বাড়ীতে গিয়ে স্মার্টকার্ড দিয়েছে,এজন্য বিতরণের নির্ধারিত নিয়ম না মেনে কেন্দ্রে অাসা লাগেনি। এ ঘটনা জানাজানি হলে সাধারণ জনগণের মাঝে ক্ষোভ তৈরি হয়।
অাজম এলাকায় একজন চিহ্নিত বিএনপি নেতা ছিলো, মাস্টাররোলে উপজেলা নির্বাচন অফিসে অফিস সহায়ক হিসেবে এখন চাকুরী করছে।জাতীয় ও উপজেলা নির্বাচনের সময়ও পোলিং এজেন্ট, প্রিজাইডিং অফিসার হিসেবেও বিএনপির হয় তালিকায় নাম যোগ ও বিএনপি বিরোধীদের নাম বাদ দেওয়া সহ সবসময় বিএনপির এজেন্ট হিসেবে কাজ করে,বিএনপির অনেক কাজ ও তাদের তথ্য সরবরাহ করে।

স্থানীয় সাধারণ জনগণ উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করবে বলে জানিয়েছে।

২টি মন্তব্য:

  1. Kan vai BNP kotha bar bar kan ascha,,,? or jeta opradh seta tule dhorun...protihigsa bad den.valobasa diya sobar mon joy korun. Bongobondhu Sheak Mojibur Rohaman kon din to emon dhoroner bakkha prodan korenni....valobasa diyai sobar mon kerechan....valo thakben.

    উত্তরমুছুন
  2. Whether it is BNP or Awami League, it has to be considered as if he has committed corruption.

    উত্তরমুছুন

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.