কবিতা -মা ও আমার মা

                        কবি -মোঃ অনিক দেওয়ান
চাঁপাই প্রতিদিন ডেস্কঃ  দশ মাস দশ দিন
মা আমায় গর্ভে ধরে ছিলি,
কষ্টের তীব্রতায় মা যন্ত্রণা সয়ে ছিলি।
মা ও আমার মা।
হঠাৎ কোথায় তুই
মা হারিয়ে গেলি ,
একলা রেখে কোথায়
মা পালালি।
মা ও আমার মা ।


মায়ের কোলে শুয়ে থাকা
আরতো হবে না,
হারিয়ে ফেলেছি মাকে
আমি খুঁজে পাবো না।
মা ও আমার মা ।
খুঁজি তোমায় সব খানে
চেয়ে থাকি পথ পানে,
আশায় আছি আসবে তুমি
আমার বুকের মাঝখানে।
মা ও আমার মা ।
রাতের আকাশ দীর্ঘ হয় কান্না আমার থামে না,
অনেক কেঁদেছি মা
আর কাঁদতে পারি না।
মা ও আমার মা।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.