২ শিশুকন্যসহ মাকে গলা কেটে হত্যা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই শিশু কন্যাসহ মাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন- নাসরিন (২৮) ও দুই মেয়ে নুসরাত ও খাদিজা।
বৃহস্পতিবার সকালে সিদ্ধিরগঞ্জের সিআই খোলা এলাকার ৬তলা একটি ভবনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরেক মেয়ে সুমাইয়া (১২) আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- ভাড়াটিয়া সুমন মিয়ার স্ত্রী নাসরিন (২৮), তার ৬ বছরের মেয়ে নুসরাত এবং ২ বছরের মেয়ে খাদিজা।
সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আজিজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

কোন মন্তব্য নেই